বুধবার, ৭ অক্টোবর ২০২৬ Breaking News
মির্জা ফখরুলের নির্বাচনী কার্যক্রম পরিচালনায় এ্যাবের কমিটি গঠন

মির্জা ফখরুলের নির্বাচনী কার্যক্রম পরিচালনায় এ্যাবের কমিটি গঠন

২৫ জানুয়ারী ২০২৬ · সারা বাংলা

ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে নির্বাচনী প্রচারণা, পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানের লক্ষ্যে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়েছে।

গঠিত কমিটিতে প্রকৌশলী আহসানুজ্জামান দুলালকে আহ্বায়ক এবং প্রকৌশলী মো. ইমরান মাহমুদকে সদস্য সচিব করা হয়। কমিটিতে তিনজন যুগ্ম আহ্বায়ক ও ১৮ জন প্রকৌশলীকে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

ধানের শীষের পক্ষে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে নির্বাচনী কার্যক্রমের সমন্বয়, প্রচারণা, পরিচালনা এবং সার্বিক তত্বয়বধায়ন সহ-সাংগঠনিক কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবে এ কমিটি। কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব জানান ত্রয়োদশ নির্বাচনে ঠাকুরগাঁও -১ সদর আসন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরবেন তারা।

প্রকৌশলী মো. ইমরান মাহমুদ বলেন, নির্বাচনে ভোটার উপস্থিতি বিশেষ করে নারীদেরকে ভোটকেন্দ্রে আনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে এই কমিটি। এ ব্যাপারে দলের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা চাওয়া হয়েছে।

/এসএ/